Thursday, 30 March 2017

কাজিপুরে মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে বিনামূল্য খাতা ও কলম বিতরন


সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বাংলাদেশ প্রাইমরী এন্ড হাইস্কুল ফাউন্ডেশনের উদ্যেগে দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে বিনামূল্য ১দিস্তা কাগজের লেখার খাতা ও একটি কলম বিতারণ অনুষ্ঠান গতকাল বুধবার আর, ডি, উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সংস্থাটি অনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশের প্রায় ১বছর ৬মাস পূর্বে থেকে কাজিপুর উপজেলার উল্লাপাড়া গ্রামের মৃত জিন্নাত আলীল পুত্র গার্মেন্টস শ্রমিক মোঃ ইসমাইল হাসান সিরাজি ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ৪২টি প্রাথমিক ও হাইস্কুলের ৪৬০জন দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে আত্মপ্রকাশিত সংস্থা বাংলাদেশ প্রাইমারি এন্ড হাইস্কুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইসমাইল হাসান শিরাজি জানান আমি টাকা পয়সার অভাবে লেখা পড়া করতে পারিনি। একদিন এক দিস্তা কাগজ ও কলমের জন্য আমার খুব অসুবিধা হয়েছে। আমার পার্শ্ববর্তি এক দরিদ্র মেধাবি ছাত্রের কাগজ কলমের অভাবে লেখা পড়া করতে পারেনি। সেই থেকে আমার মধ্যে একটা উপলব্ধী কাজ করছে যে যদি আমার সুযোগ হয় তাহলে আমি দরিদ্র ছাত্র/ছাত্রীদের জন্য কিছু কাজ করে যাব। লেখা পড়া যতটুকু শিখেছি এর পর ৪বছর যাবৎ আমি শিল্পপতি মোশারফ সাহেবের ষ্ট্যান্ডার্ড গার্মেন্টস এ ওয়াশিং ষ্টোর সাপ্লাইম্যান পদে মাসিক ১২হাজার টাকা বেতনে চাকরি করছি এবং অব টাইমে অনেক কষ্ট করে ৩টি প্রাইভেট পড়িয়ে যা রোজগার হয় সেখান থেকে ৫-৬ হাজার টাকা বাচিয়ে দরিদ্র মেধাবি ছাত্র/ছাত্রীদের মাঝে প্রতি মাসে আমি এই খাতা কলম বিতারন করে আসছি।
তার মহতী উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তিনি এই কর্মসূচিকে চালিয়ে নেওয়ার এবং বৃদ্ধি করার জন্য সমাজ ও দেশের বৃত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর, ডি হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারি শিক্ষক লিয়াকত হোসেন, রিনা খাতুন, রোকসানা খাতুন, ৮ম শ্রেণীর ছাত্রী নুপুর সাংবাদিক জহুরুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে সহযোগি হিসেবে উপস্থিত ছিলেন শিখা পারভীন ও স্বপন মাহমুদ।
সংস্থার পরিচালক মোঃ ইসমাইল হাসান সিরাজি আরো বলেন এ কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে আমি খুশি। অন্ষ্ঠুানে যে সমস্ত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা উপস্থীত হতে পারেনি তাদেরকে সহযোগী শিখা পারভিন স্ব-স্ব বিদ্যালয়ে গিয়ে তিনি খাতা কলম বিতরণ করবেন বলে জানান। প্রধান শিক্ষক নজরুল ইসলাম তার এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এই সংস্থাকে আর্থিক সহযোগিতার মাধ্যমে দরিদ্র মেধাবি ছাত্র/ছাত্রীদের সংখ্যা যাতে আরো বাড়ানো যায় সে ব্যাপারে আমি ব্যাক্তিগত ভাবে যথাযথ পদক্ষেপ গ্রহন করব। তার এ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আহবান জানান।

"শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো "-এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ প্রাইমারী এন্ড হাই স্কুল এতিম ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।


 বিস্তারিতঃ সপ্তাহব্যাপী শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র বিতরণে আজ বাংলাদেশ প্রাইমারী এন্ড হাই স্কুল এতিম ফাউন্ডেশন কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৌছে দিয়েছেন খাতা কলম ও শীত বস্ত্র।এতিম ছেলে মেয়েরা নতুন বছরের শুরুতেই আনন্দের সাথে যেন লেখা পড়া শুরু করতে পারে এই জন্য নতুন বই হাতে পাওয়ার সাথে সাথে নতুন খাতা কলম ও হাতে তুলে দিচ্ছে প্রতিষ্ঠানটি।সেই সাথে নতুন বছরের উপহার হিসেবে থাকছে শীত বস্ত্র।
আজ সকালে গান্ধাইল সরকারি প্রাইমারি স্কুল এবং গান্ধাইল হাই স্কুলে শিক্ষা উপকরন ও শীত বস্ত্র বিতরনে উপস্থিত ছিলেন গান্ধাইল ইউনিয়নে চেয়ারম্যান #জনাব আরশাফুল আলম সাহেব।এ সময় তিনি প্রতিষ্ঠানটির প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির পরিচালক ইসমাইল সাহেবকে ধন্যবাদ জানান ও প্রতিষ্ঠানটি জন্য শুভ কামনা করেন।
এক জন সামান্য গার্মেন্টস শ্রমিক ইসমাইল সাহেব। তবে তার এই চিন্তা চেতনা ও কাজ দেখে সমাজের তথা কাজিপুরে শিক্ষা অনুরাগী মানুষের কাছে তিনি একজন প্রিয় মানুষ হিসেবে স্থান লাভ করেছেন।
তবে ইসমাইল সাহেব নিজের পরিচয়ের জন্য নয় "উনার ভাষায়- আমার মত কোন এতিম ছেলে মেয়ের যেন অল্প বয়সেই লেখা পড়া বন্ধ হয়ে না যায় এই জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

"আসুন আমরা এগিয়ে আসি এই প্রতিষ্ঠানটির পাশে"
গান্ধাইলের বিভিন্ন স্কুল ঘুরে রিপট করেছেন মুক্ত বাংলা প্রতিনিধি।

বাংলাদেশ প্রাইমারি এন্ড হাই স্কুল এতিম ফাউন্ডেশনে সপ্তাহব্যাপী শিক্ষা উপকরন ও শীত বস্ত্র বিতরন ২০১৭।



#বিস্তারিতঃ ২০১৭ সালে শুরুতেই এতিম ফাউন্ডেশনে পরিচালক- #মোঃ_ইসমাইল_হোসেন_সিরাজি সাহেব তালিকা ভুক্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরন এবং শীত বস্ত্র পৌছে দিতে তার সংগঠনের সকল কর্মিকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই কাজিপুরের শিমুলদাইড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরন ও শীত বস্ত্র পৌছানো ও এতিম ছাত্র ছাত্রী মাঝে বিতরন করা হয়েছে।২০১৬ সালে কাজিপুরের প্রায় ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি মাসে খাতা, কলম পাঠিয়েছেন বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির প্ররিচালক। তিনি মুক্ত বাংলাকে আরো জানান ২০১৭ তে কাজিপুরের আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান এতিম ফাউন্ডেশনের আওতাভুক্ত করা হবে।সামান্য একজন গার্মেন্টস শ্রমিক হয়ে এত বড় একটি কাজ নিজ অর্থায়নে করে যাচ্ছেন প্রায় চার বছর যাবত।
রিপটঃ মুক্ত বাংলা প্রতিনিধি

ক্যাপ্টেন এম মনসুর আলী সাংস্কৃতিক উৎসব ২০১৭।

কাজিপুর উপজেলায় ৩ দিন ব্যাপি শহীদ ক্যাপ্টেন ক্যাপ্টেন এম মনসুর আলী সাংস্কৃতিক উৎসব ২০১৭।
উদ্বোধন করেনঃ বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব মোঃনাসিম সাহেব।

আটটি খাবার কখনোই দ্বিতীয়বার গরম করে খাবেন না।



আমরা সাধারনত বাসায় রান্না করার পরে সময় বাঁচানোর জন্য সেই খাবার আবার পরের দিনের জন্য রেখে দিই, আবার সেই খাবার পুনরায় গরম করেই খাই।
কিন্তু সেই খাবার পুনরায় গরম করে খাওয়া অনেক ক্ষতিকর, এতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক গুন বেড়ে যায়।
আর আমরা এমন কিছু খাবার আছে যা প্রতিদিন পুনরায় গরম করে খাচ্ছি। এরকম ৮টি খাবারের সম্পর্কে আজ জেনে রাখুন যেগুলো ভুলেও পুনরায় গরম করবেননা
মাশরুম:- সাধারনত মাশরুমের ফাইবার ও এনজাইম হজমে সহায়তা করে। এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে সাহায্য করে এবং কোলন-এর পুষ্টি উপাদান শোষণকেও বাড়াতে সাহায্য করে।
আর তাই মাশরুম একবার রান্নার পরে দ্বিতীয়বার গরম করে খেলে তা আমাদের পেটের জন্য অনেক ক্ষতিকর।
মুরগির মাংস:- অনেকেই সময় বাঁচানোর জন্য একবারেই অনেক মুরগির মাংস রান্না করে রাখি কিন্তু মুরগির মাংস বার বার গরম করে খাওয়া উচিত নয়।
কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। রান্নার পরে ফের তা গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা থেকে বদহজম হতে পারে।
চা:- এটা আমরা অনেকেরই জানা যে একবার চা বানানোর পর তা ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিত নয়।
কারণ চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে। তৈরি করা চা ফের গরম করে পান করলে লিভারের ক্ষতি হতে পারে।
ভাত:- ভাত রান্না করার সময় তাতে বেসিলস সিরিয়াস ব্যাক্টেরিয়া তৈরি হয়। রান্না করা ভাত ফের গরম করলে এই ব্যাক্টেরিয়া সংখ্যায় দ্বিগুণ হয়ে গিয়ে ডায়েরিয়া পর্যন্ত হতে পারে।
আলু;- আলু রান্না বা সেদ্ধ করার পরে ঠাণ্ডা হওয়ার সময় তাতে বটুলিজম নামে একটি ব্যাক্টেরিয়া তৈরি হয়। ফের তা গরম করলে এই ব্যাক্টেরিয়ার সংখ্যাগুলি বেড়ে গিয়ে ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে।
ডিম:- ডিমের মধ্যেও বেশি পরিমাণে প্রোটিন এবং অ্যান্টি অক্সিডেন্টস থাকে। রান্নার পরে আবার তা গরম করলে ডিম থেকে টক্সিন তৈরি হবে যা থেকে বদহজমের আশঙ্কা তৈরি হয়।
পোড়া বা খাবার তেল:- আমরা অনেকেই খাবার রান্নার পর অবশিষ্ট তেল রেখে দেই পরবর্তী কোন খাবার রান্নার জন্য কিন্তু একবার ও কি খেয়াল করেছি এটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর ।
পোড়া তেল ফের গরম করে রান্নায় ব্যবহার করলে ক্যানসার হওয়ার আশঙ্কা বাড়ে।
পালং শাক:- এছাড়াও পালং শাকও রান্নার পর পুনরায় গরম করা উচিত নয়। পালং শাকে অতিরিক্ত পরিমাণে নাইট্রেটস থাকে।
রান্না করা পালং শাক ফের গরম করে খেলে শরীরের ক্ষতিকারক টক্সিন বেশি মাত্রায় ঢুকতে পারে।

কাজিপুরের চরাঞ্চল নাটুয়ারপাড়ার প্রধান সড়কের ব্যাহাল দশা।



বিস্তারিতঃ দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরাঞ্চলের ৬ ইউনিয়নের প্রাণ কেন্দ্র নাটুয়ারপাড়ার প্রধান সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। সড়কের কোথাও কোথাও দুই ফুট পানি জমে থাকে। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় লোকজন সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে। বেশি সমস্যা হচ্ছে এলাকার শিক্ষার্থীদের।

নাটুয়ারপাড়ার বাজার থেকে পানাগাড়ী হয়ে রুপসা বাজার পর্যন্ত বিস্তৃত এই সড়কটির দৈর্ঘ্য ১০ কিলোমিটর।চরাঞ্চলের সাতটি ইউনিয়নে যাতায়াতের একমাত্র পথ এটি। অথচ সড়কটি গত ছয় বছরেও সংস্কার করা হয়নি। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ এবং নাটুয়ারপাড়ার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী চলাচল করে। সড়কটির অবস্থা খারাপ হওয়ায় তারা এখন দুর্ভোগের শিকার হচ্ছে।

স্থানীয় লোকজনের অভিযোগ,২০০২ সালে তড়িঘড়ি করে অল্প সময়ে রাস্তা পাকার কাজ শেষ করায় ১৫ দিনের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসী অভিযোগ জানালেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের নাটুয়ারপাড়া বাজার থেকে গুলের মোড় হয়ে নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ পর্যন্ত একেবারেই চলাচলের অনুপযোগী। বেশির ভাগ স্থানে বড় বড় খানাখন্দ।মগবাজার ও গুলের মোড়ের সামনে সড়কের ওপর দুই ফুট পানি জমে আছে। পানিনিষ্কাশনের পথ নেই। আবার বৃষ্টি বন্ধ হলে কাদায় একাকার হয়ে যায়। এ সময় হাঁটাও কঠিন হয়ে পড়ে।

ঘোড়া গাছা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষিক বলেন, ‘আমার বিদ্যালয়ে প্রায় ৫০০ শিক্ষার্থী আছে। সামান্য বৃষ্টি হলে রাস্তার পানি বিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। বৃষ্টির দিন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। কারণ, বৃষ্টিতে মেইন গেটের সামনে হাঁটুসমান পানি জমে যায়।’

অটোরিকশাচালক আবদুল খালেক বলেন, রাস্তার যা অবস্থা তাতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। পুরো রাস্তায় বড় বড় গর্ত থাকায় প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। তাই রাস্তা মেরামতের জন্য কর্তৃপক্ষের প্রদক্ষেপ গ্রহনের জন্য দৃষ্টি আকর্ষন করছি।

স্কুলে যাতায়াতের প্রধান সমস্যা কি এ প্রসঙ্গে জানতে চাইলে ঘোড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র লিমন আহমেদ জানায়, কি আর বলবো স্কুলে যাওয়ার মূল সমস্য এই সড়কটি সড়কের অবস্থা এত খারাপ হওয়ায় প্রতিদিন স্কুলে যেতে মন চায়না। এর মধ্যে এখন প্রতিদিনই বৃষ্টি হয়, সামান্য বৃষ্টি হলেই আমাদের সমস্যায় পড়তে হয়। কারন রাস্তার অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে গর্তের মধ্যে ময়লা জমে থাকে আর এই ময়লা বৃষ্টির পানি পেলে ভাগাড় হয়ে যায়। ফলে ভাল জামা পড়ে গেলে আর জামা ভাল থাকে না রাস্তার কাদায় নোংড়া হয়ে যায়। তাই সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।

নাটুয়ারপাড়া ইউপি সদস্য রুহুল মির্জা বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। ওই প্রকল্প অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রকল্প পাস হলে দরপত্র আহ্বান করা হবে।


Sunday, 26 March 2017

কাজিপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে


 =======================================================================
সিরাজগঞ্জের কাজিপুরে যথাযথ মর্যাদায়, বিপুল আনন্দ, উদ্দীপনা ও উৎসাহের সাথে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হচ্ছে।
প্রথম প্রহরে ভোর ৫.৫১ মিনিটে ৩১বার তেপধ্বণির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা, মুক্তির সোপানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিরাজগঞ্জ কাজিপুরের সাবেগ সংসদ সদস্য #জনাব তানভির শাকিল জয় সহ কাজিপুর আ'লীগের বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ সাধারণ মানুষ।কাজিপুর থানা আ'লীগের দলীয় কার্যালয়ে শহীদদের আত্নার মাগফেরাত কমানা দোয়া করা হয়।
এরপর কাজিপুর উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তলন করেন সিরাজগঞ্জ কাজিপুরের সাবেগ সংসদ সদস্য #জনাব তানভির শাকিল জয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শিশু-কিশোরদের মনোরম ডিসপ্লে অনুষ্ঠান উপভোগ করেন।

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...