Tuesday, 22 August 2017

মুক্ত বাংলাঃ-দুইশ পিচ ইয়াবাসহ কাজীপুরে এক ব্যবসায়ী আটক


কাজীপুরের চরাঞ্চল এখন মাদকের স্বর্গরাজ্য। যেখানে সেখানে হাত বাড়ালেই মিলছে নানা জাতের মাদক। এমনি এক চালাম ধরা পড়েছে পুলিশের হাতে দুইশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
থানাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কাজীপুর থানা পুলিশ চরগিরিশ ইউনিয়নের চর ডগলাস এলাকায় অভিযান চালায়। এসময় ওই গ্রামের হাসান আলীর পুত্র নূর মোহাম্মদ(৪০) কে ইয়াবাসহ আটক করে। ওইদিন রাতে কাজীপুর থানার এসআই চাঁদ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার আকটকৃত নুর মোহাম্মদকে আদালতে নেয়া হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


সূত্রঃ-যমুনাবার্তা নিউজ
মুক্ত বাংলা পেজ লিংকঃ-https://www.facebook.com/muktobangla.kazipur/?ref=aymt_homepage_panel

Friday, 18 August 2017

মুক্ত বাংলাঃ-কাজিপুরের প্রাণের মানুষ আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেব নিজ এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে


সিরাজগঞ্জ কাজিপুর নিজ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে-স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম, উপস্থিত ছিলেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।আজ নাটুয়ার পাড়া ইউনিয়নের বন্যা দূর্গতদের মাঝে নগত টাকা, চাল, ডাল, চিড়া সহ অনেক শুকনো খাবার এবং ঔষধ বিতরন করেন। ((বিস্তারিত আসছে))

মুক্ত বাংলা পেজ লিংকঃ-https://www.facebook.com/muktobangla.kazipur/

মুক্ত বাংলাঃ-নৌকায় খিচুরি নিয়ে বন্যার্তদের পাশে-প্রকৌশলী সাখাওয়াত হোসেন।


"ভয়েস অব কাজিপুর" এর মাননীয় প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের বিভিন্ন স্পটে সহস্রাধিক বানভাসি মানুষের জন্য ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদাণ করা হয়।এরপর শুভগাছা ও মাইজবাড়ী ইউনিয়নের পাঁচ শতাধিক অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।





মুক্ত বাংলা পেজ লিংকঃ-https://www.facebook.com/muktobangla.kazipur/

Thursday, 17 August 2017

মুক্ত বাংলাঃ-সাপের ভয়ে ঘুমাতে পারে না বন্যাদুর্গতরা

এবারের ভয়াবহ বন্যার পানির সঙ্গে ভারতের আসাম রাজ্যের তলিয়ে যাওয়া বিভিন্ন পাহাড় ও জঙ্গল থেকে নানা জাতের বিষধর সাপ ভেসে আসছেবন্যায় পানিবদ্ধি মানুষ সাপের আতংকে রাতে ঘুমাতে ভয় পাচ্ছে বলে ভুক্তভুগি সুত্রে জানা গেছে। ওই সুত্রটির মতে গত তিনদিন থেকে বন্যার পানিতে ভেসে আসা গাছ, খড়কটু আকড়ে ধরে দল বাঁধা সাপ দেখা গেছে।ডিঙ্গি নৌকা করে চলাচল করার সময় দেখা যায় পানির স্রোতে অনেক ছোট-বড় সাপ ভেসে যাচ্ছে।

মুক্ত বাংলাঃ-শুক্রবারের বিশেষ আমল ও ফজিলত !

শুক্রবার মুসলিম উম্মাহর সাপ্তাহিক উৎসবের দিন। এই দিনকে ‘ইয়াওমুল জুমা’ বলা হয়। আল্লাহ তায়ালা নভোমণ্ডল, ভূমণ্ডল ও গোটা জগৎকে ছয় দিনে সৃষ্টি করেছেন।


এই ছয় দিনের শেষ দিন ছিল জুমার দিন। এই দিনেই হজরত আদম (আ.) সৃজিত হন। এ দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এ দিনেই জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়।


কেয়ামত এ দিনেই সংঘটিত হবে। আল্লাহ তায়ালা প্রতি সপ্তাহে মানবজাতির সমাবেশ ও ঈদের জন্য এ দিন নির্ধারণ করেছিলেন। কিন্তু পূর্ববর্তী উম্মতরা তা পালন করতে ব্যর্থ হয়। ইসলামের জুমার গুরুত্ব অপরিসীম। স্বয়ং আল্লাহপাক কোরান পাকে ইরশাদ করেন ‘হে মুমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের উদ্দেশেও দ্রুত ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর’। সূরা জুমা, আয়াত নং-৯।


তাই জুমার আজানের আগেই সব কর্মব্যস্ততা ত্যাগ করে জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে মসজিদে গমন করা সব মুসলমানের ইমানি দায়িত্ব। এ দিনে এমন একটি সময় রয়েছে, তখন মানুষ যে দোয়াই করে তা-ই কবুল হয়। এই দিনের বিশেষ কিছু আমল রয়েছে, যা হাদিস দ্বারা প্রমাণিত।


জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত রাসূল পাক (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্নে উল্লেখিত দরুদ শরিফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। (সুবনহান আল্লাহ)



দোয়াটি হলো: “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহী ওয়াসাল্লিম তাসলীমা“


জুমার দিনের আরও কিছু আমলের মধ্যে রয়েছে—

• সূরা কাহাফ তিলাওয়াত করা: জুমার দিনে সূরা কাহ্ফ তিলাওয়াত করলে কিয়ামতের দিন আকাশতুল্য একটি নূর প্রকাশ পাবে।


• বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা এবং বেশি বেশি জিকির করা মুস্তাহাব।


• জুমার রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) ও জুমার দিনে নবী করিম (সা.) এর প্রতি বেশি বেশি দরুদ পাঠের কথা বলা হয়েছে। এমনিতেই যে কোনো সময়ে একবার দরুদ শরিফ পাঠ করলে আল্লাহ তায়ালা পাঠকারীকে দশটা রহমত দান করেন এবং ফেরেশতারা তার জন্য দশবার রহমতের দোয়া করেন।


• জুমার নামাজের পূর্বে দুই খুতবার মাঝখানে হাত না উঠিয়ে মনে মনে দোয়া করা।


• সূর্য ডোবার কিছুক্ষণ আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে জিকির, তাসবীহ ও দোয়ায় লিপ্ত থাকা।


এছাড়া আরও অনেক আমল রয়েছে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বর্তমানে জুমার নামাজ মুসলমানদের কাছে অবহেলিত। আজানের পরও মসজিদগুলো ফাঁকা থাকে। খুতবার শেষ পর্যায়ে তড়িঘড়ি করে মুসলি্লরা মসজিদে প্রবেশ করে। এরূপ করা শরিয়তের দৃষ্টিতে অপছন্দনীয়।


তাই যাদের মধ্যে ঈমানের সামান্যতম চেতনা রয়েছে, তারা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান জুমাকে নিয়ে এমন অবহেলা করতে পারে না। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।

মুক্ত বাংলাঃ-কাজীপুরে পানিবন্দী লক্ষাধিক মানুষ, বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান



কাজীপুরে সার্বিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। সিরাজগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে বুধবার  পর্যন্ত যমুনা কাজীপুর পয়েন্টে বিপদসীমার ১৪৯ সেমি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে উপজেলার ৬ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ১৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে আর শ্রেণিকক্ষে পানি ঢুকেছে ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে।
 মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন জানান, পানির প্রবল ¯্রােতে ওই ইউনিয়নের মল্লিকপাড়া, সুতারানা, বদুয়ারপাড়া, ভাঙ্গারছেও গ্রামের বেশকটি পরিবারের ঘর দুয়ার ভেসে গেছে। বন্যাকবলিত হয়েছে আরও ৭ টি গ্রাম। বন্যায় তলিয়ে গেছে ঐতিহ্যবাহী ঢেকুরিয়া হাট।
নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বকুল সরকার জানান, বন্যাঢ পুরো চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নাটুয়ারপাড়া কলেজসহ এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে।
এদিকে কাজীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহ আলম মোল্লা জানান, বন্যা কবলিত ৭ টি ইউনিয়নে ৫ মে.টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এদিকে প্রায় ৮০ লাখ টাকা খরচ করে সাধারন জনগণের নির্মাণ করা মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাধটি চরম হুমকির মুখে পড়েছে। এদিকে বন্যা নিয়ন্ত্রণ বাধ (ওয়াপদা বাধ) এর কিছু কিছু অংশে পানি চুইয়ে আসায় সেখানকার বাসিন্দারা ভাঙ্গন আতঙ্কে রয়েছে।

Tuesday, 15 August 2017

মুক্ত বাংলাঃ-বঙ্গবন্ধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান একটি রাষ্ট্রের পরিচয়- সাবেক এমপি জয়


 

 

বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান, বাঙালী জাতিসত্ত্বার সাথে মিশে থাকা ভালোবাসার নাম, একটি রাষ্ট্রের পরিচয়। বিশ্বের বুকে মাথা তুলে বাঙলীকে পরিচিত করার দৃঢ় প্রত্যয়দীপ্ত বলিষ্ঠ কণ্ঠস্বরের নাম। ১৯৭৫ এর ১৫ আগস্ট তাকে সরিয়ে যারা ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করতে চেয়েছিল ইতিহাস তাদের ক্ষমা করে নাই। আজ তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত, জনবিচ্ছিন্ন। পাকিস্তান সেনাবাহিনী যা করতে পারেনি এদেশের ক্ষমতালিপ্সু একদল দেশদ্রোহী, বেঈমান তাই করেছে। তারা বাঙালী জাতির জনকের বুকে বুলেট এঁকে দিয়েছে। আজ তাদের বিচারও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার করেছে। রায়ও কার্যকর হয়েছে এবং বাকিদের খুনিদেরও দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে ইনশা আল্লাহ। 

বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত
  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজীপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় উপরোকআত কথাগুলো বলেন। মঙ্গলবার সকালে কাজীপুর উপজেলা আলীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন।  

উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে জয় আরও বলেন, সময়
  এসেছে বঙ্গবন্ধুর নির্দেশিত সোনার বাংলা গড়ার। এজন্য আ.লীগকে আবারও ২০১৯ সালের নির্বাচনে জয়ী করতে হবে। আর তাহলেই বঙ্গবন্ধুর বিদেহী আত্মা শান্তি পাবে। 
শোককে শক্তিতে পরিণত করে দলীয় নেতাকর্মিদের সামনে এগিয়ে যাবার আহবান জানিয়ে তিনি বলেন, কাজীপুরের মাটি আ.লীগের ঘাঁিট। এখানে অন্যদলের কেউ জনগণকে কিছু দেয়নি দিতেও পারবে না। দলের সকল নেতাকর্মিকে ঐক্যের মাধ্যমে কাজ করে যেতে হবে। তাহলেই কাজীপুরের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার গৃহিত পরিকল্পনাগুলোর সুষ্ঠু বাস্তবায়ন হবে।

শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বকুল সরকার, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান মুকুল, সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগ সভাপতি শাহিন আলম, সম্পাদক আলী আসলাম প্রমূখ।
 

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, থানার অফিসার ইন চার্জ সমিত কুমার কুন্ডু।
 
বিকেলে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদৎ বরণকারী সবার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
  এরপর প্রধান অতিথি তার নিজ অর্থায়নে উপজেলার ১৯ টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যে খাবারের ব্যবস্থা করেন তাদের সাথে কুশল বিনিময় করেন।


সৌজন্যেঃ-যমুনাবার্তা
 

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...