Wednesday, 26 April 2017

মুক্ত বাংলাঃ হার্ট এটার্ক থেকে কিভাবে বাঁচবেন ? ? ? (পোস্টটি পড়ুন, বাঁচতে... পারে একটি জীবন)


মনে করুন, সন্ধ্যা ছয়টার সময় একা একা বাড়িতে বসে আছেন। বাসার মানুষেরা অন্য কামরাতে বসে টিভি দেখছে। হঠাৎ করে আপনার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো এবং সেই ব্যথা যেন আস্তে আস্তে করে আপনার নিচের চোয়ালের দিকে হেঁচড়ে আসা শুরু করলো! আপনার কাছাকাছি কেউ নেই। আপনি বুঝতে পারছেন, আপনার হৃদপিণ্ডে ক্রিয়া বন্ধ হবার উপক্রম হয়েছে। এখন আপনি কি করবেন???
হার্ট এটাক হবার ফলে অধিকাংশ সময় মানুষ মারা যান, কারণ তারা একা থাকেন। অন্য কারো সাহায্য ছাড়া তাদের বুকের ওপর পাম্প করে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন সম্ভব হয় না, এবং ব্যথা শুরু হবার পরে অজ্ঞান হয়ে যাবার আগ পর্যন্ত সাধারণত তাদের হাতে ১০ সেকেণ্ড সময় থাকে ।
এমতাবস্থায় বুকে ব্যথার শিকার ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারেন বারংবার জোরে জোরে উচ্চস্বরে কাশি দিয়ে।
- লম্বা করে শ্বাস নিন। অার কাশি দিন।
- শ্বাস – কাশি, শ্বাস – কাশি’ এই প্রক্রিয়া প্রতি দুই সেকেণ্ডে একবার করে করতে থাকুন, যতক্ষণ না কেউ আপনার সাহায্যে এগিয়ে আসে অথবা যতক্ষণ আপনার হৃদযন্ত্র একা একাই স্বাভাবিকভাবে স্পন্দিত হতে থাকে।
- লম্বা করে শ্বাস নেবার ফলে আপনি পর্যাপ্ত অক্সিজেন পাবেন। আর কাশির ফলে আপনার হৃদযন্ত্র সংকোচন প্রসারণ হবে যার ফলে আপনার হৃদপিণ্ডের ভিতর দিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
- এভাবে কয়েকবার কাশির ফলে উৎপন্ন সংকোচন-প্রসারণে হৃদযন্ত্রের স্বাভাবিক, স্বয়ংক্রিয় স্পন্দনে ফিরে আসতে সহায়তা করে৷

এরপরে অপর কোনো ব্যক্তির সাহায্যে দ্রুত হাসপাতালে পৌঁছতে চেষ্টা করুন৷ বিষয়টি সবাইকে শিখিয়ে দিন৷ সাহায্যহীনভা অার একটি প্রানও যেন না হারাতে হয়৷

মুক্ত বাংলাঃ খাবার সঠিক সময়ে খাওয়ার উপর নির্ভর করে লিভারের সুস্থতা

খাবার সঠিক সময়ে খাওয়ার উপর নির্ভর করে লিভারের সুস্থতা, ভালো হজমক্রিয়া ও মেটাবোলিক ফাংশন৷ তাই সঠিক সময়ে খাবার খান৷ সবার জন্য শেয়ার করুন৷ 

মুক্ত বাংলাঃ দাওয়াতের খাবার খেয়ে কাজিপুর হাসপাতালের টিএইচও ও নার্সের মৃত্যুঃ আটক ৩: তদন্ত কমিটি গঠন


আব্দুল জলিলঃ-দাওয়াতের খাবার খেয়ে গত মঙ্গলবার রাতে বিষক্রিয়ায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও এক সিনিয়র নার্সের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই হাসপাতালে কর্মরত ৩ জনকে আটক করেছে । তদন্তে কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। আটককৃতরা হলেন, কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক বরইতলী গ্রামের আব্দুল হামিদ, এমএলএসএস কাজিপুরের উল্লাপাড়ার মোয়াজ্জেম হোসেন ও মসলিমপাড়ার চান মিয়া।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে এখনও কোন মামলা হয়নি। আটককৃতরা ঘটনার সময়ে নিহত স্বাস্থ্য কর্মকর্তার রুমে কর্মরত ছিলেন।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মঞ্জুর রহমান জানান, ঘটনার তদন্তে সিরাজগঞ্জ সদর হাসপাতালে কর্মরত মেডিসিন বিভাগের চিকিৎসক উদয় নারায়ন মোহন্তকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুরুতর অসুস্থ্য প্রধান সহকারী আলমগীর ফেরদৌসকে শজিমেক হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের রুমে প্রধান সহকারী আলমগীর ফেরদৌসের বাসায় রান্না করা খাবার আনা হয়। সেখানে স্বাস্থ্য কর্মকর্তা, সিনিয়র নার্স জোবাইদা ও প্রধান অফিস সহকারী আলমগীর ফেরদৌস একত্রে সেই খাবার খান। কিছুক্ষণ পরেই তারা যন্ত্রণায় ছটফট করতে থাকেন। একপর্যায়ে আশংকাজনক অবস্থায় তাদের বিকেল চারটায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে নার্স ও সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু হয়।
নিহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুজ্জামান পাবনার বেড়া উপজেলার সাানিলা গ্রামের নুরুল হকের ছেলে। সিনিয়র স্টাফ নার্স জোবাইদা খাতুন (৪০) কাজিপুর উপজেলার বিয়ারা এলাকার বাবলু মিয়ার স্ত্রী। মৃত্যুকালে চিকিৎসক মনিরুজ্জামান স্ত্রী, ২ মেয়ে ও নার্স জোবায়দা স্বামী ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আর জীব-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রধান সহকারী আলমগীর ফেরদৌস রায়গঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

Tuesday, 25 April 2017

মুক্ত বাংলাঃ মাইজবাড়ী ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা


মুক্ত বাংলাঃ কাজিপুরে খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

আবদুল জলিলঃ  কাজিপুরের ৭নং খাসরাজবাড়ী ইউনিয়নে গতকাল ২০১৭-২০১৮ অর্থ বছরের ৮৮৯৩৫০০ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব হেলাল উদ্দিন। ইউনিয়ন পরিষদ গর্ভাননেন্স প্রজেক্টের অর্থায়নে ও খাসরাজবাড়ী ইউপির আয়োজন করে।  বাজেটে মোট আয় ধরা হয়েছে ৮৯৬৭০০০ টাকা। রাজস্ব তহবিলে উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৩৫০০ টাকা। ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী-এর সভাপতিত্বে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন সচিব হেলাল উদ্দিন। এই উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ গ্রহন হরেন  খাসরাজবাড়ী ইউপি’র সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক মাষ্টার, খাসরাজবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম মাষ্টার, প্যানেল চেয়ারম্যান বকুল মিয়া, ইউপি সদস্য শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাসরাজবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করে পরিষদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি আদর্শ ইউনিয়ন পরিষদ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

মুক্ত বাংলাঃ কাজিপুরে খাদ্যে বিষক্রিয়ায় চিকিৎসক ও নার্সের মৃত্যুঃ টিএইচওসহ অসুস্থ্য ৩!!



বিস্তারিতঃ-খাদ্যে বিষক্রিয়ায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও একজন নার্সের মৃত্যু হয়েছে।
গত কাল মঙ্গলবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।
তারা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান (৪২) এবং একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জোবেদা খাতুন (৪৫)।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান শেখ খাদ্যে বিষক্রিয়ায় ওই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিনিয়র স্টাফ নার্স রাত পৌনে ৯টায় এবং লাইফ সার্পোটে থাকা চিকিৎসক মনিরুজ্জামান রাত ১০টার দিকে বগুড়ার ওই হাসপাতালে মৃত্যুবরণ করেন। একই হাসপাতালের উচ্চমান সহকারী হিসাবরক্ষক গুরুতর অব্স্থায় বগুড়া শমিজেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন মনজুর রহমান শেখ আরও জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান এবং সিনিয়র স্টাফ নার্স জোবেদা খাতুন একই হাসপাতালের উচ্চমান সহকারী-কাম-হিসাব রক্ষক আলমগীর হোসেনের বাড়িতে দুপুরের খাবার খান। তাদের খাবারে ভাতের সাথে কাাঁচা কাঠালের তরকারিসহ তিনটি তরকারি ছিল।
তিনি জানান, ওই খাবার খেয়ে হঠাৎ তিনজনই অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাদেরকে কাজিপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
সিভিল সার্জন জানান, এরপর বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নার্স জোবেদা রাত পৌনে ৯টার দিকে মারা যান। লাইফ সাপোর্টে থাকা কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান রাত ১০টার দিকে মারা যান। ফরিদুজ্জামান ২৯তম বিসিএসে সরকারি চিকিৎসক হিসেবে নিযুক্ত হন। তার পরিবারের সদস্যরা বর্তমানে ঢাকায় আছ

Monday, 24 April 2017

মুক্ত বাংলাঃ-চালিতাডাঙ্গা ইউনিয়নে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা

চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা। কাজিপুরের ২নং চালিতাডাঙ্গা ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থ বছরের ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত রবিবার ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ ৪২ হাজার টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা। রাজস্ব তহবিলে উদ্বৃত্ত ধরা হয়েছে ৯২০০০ টাকা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, পরিষদ কার্যালয়ে (গ্রোথ-সেন্টার) এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এই উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপ-সচিব আবু নূর মোঃ শামসুজ্জামান, ইউএনও শফিকুল ইসলাম, ট্যাগ অফিসার কল্যাণ প্রসাদ পাল, ইউপি সচিব রফিকুল ইসলাম, সাংবাদিক টি এম কামাল, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, মোকলেছুর রহমান, আমিনা খাতুন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...